উত্তরদিনাজপুর

ডেঙ্গু নিয়ে সচেতনতা মূলক কর্মসূচী কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে

যেভাবে মশা বাহিত রোগ ডেঙ্গু ও আজানা জ্বর থাবা বসিয়েছে বিভিন্ন এলাকায়। তার জন্য ইতি মধ্যেই বেশ কয়েকজন প্রান হারিয়েছে। আর যাতে কারো প্রান হানি না হয় সেই কারনে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিটি জেলার স্বাস্থ্য দপ্তর থেকে জেলা প্রশাসনকে কড়া ভাবে নির্দেশ দিয়েছে রোগ নিরাময়ের সব রকম ব্যবস্থা নেওয়ার জন্য। সেই মতে শনিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পঞ্চায়েত সমিতির উদ্যোগে একটি সচেতনতা মূলক কর্মসূচী গ্রহণ করে। এদিন দুপুরে পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য ও কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের চিকিৎসক দেবাশিষ বালা কে সাথে নিয়ে বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অধিন গোবিন্দপুর, দক্ষিন কৃষ্ণপুর, আটঘড়া এলাকায় মানুষদের মশা বাহিত ডেঙ্গু রোগ কিভাবে ছড়ায়,আর এই রোগ হলে কি চিকিৎসা করতে হবে তা গ্রামের লোকেদের অবগত করেন। তার সাথে সাথে গ্রামের যে সব এলাকায় জল জমেছিল সেই সব এলাকায় মশা মারার কামান দাগা হয় ও মশা মারার তেল ছেটানো হয়।

        এদিন পঞ্চায়েত সমিতির সভাপতি জানান, তার পঞ্চায়েতের মানুষ যাতে কেউ ডেঙ্গু রোগে আক্রান্ত না হয়। সেই কারনে গ্রামের লোকেদের সচেতন করা তার সাথে মশা মারার তেল এবং মশা মারার কামান দাগানো হয়